২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসেননি সানিয়া

বাণিজ্যিক সফরে রোববার ঢাকা আসার কথা ছিল সানিয়া মির্জার। কিন্তু আয়োজকদের প্রতিশ্র"তি অনুযায়ী সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেননি ভারতীয় এই টেনিস তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাণিজ্যিক সফরে রোববার ঢাকা আসার কথা ছিল সানিয়া মির্জার। কিন্তু আয়োজকদের প্রতিশ্র"তি অনুযায়ী সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেননি ভারতীয় এই টেনিস তারকা। তবে রোববার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতীয় একটি পণ্যের প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ব্রেট লি। ভিএইচ গ্র"পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর লি ঢাকা এসেছেন গত শনিবার। ৭৬টি টেস্ট ও ১৮৬টি একদিনের ম্যাচ খেলেছেন লি। যে কারণে তিনি বিখ্যাত সেই ক্রিকেট নিয়ে কোন কথা বলতে রাজী হননি। বললেন, "আমি এসেছি পণ্যের প্রচারাভিযানে অংশ নিতে। এখানে ক্রিকেট নিয়ে কোন কথা নয়। শুধু এটুকু বলতে চাই এতে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।'' রোববার ওই পণ্যের প্রচারাভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় নায়ক সঞ্জয় দত্ত। জানালেন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন তিনি। আয়োজকরা জানান, ঢাকায় ঘন্টা চারেক সময় কাটিয়ে রোববারই ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০৩৩ ঘ.