২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইন টাচ'র বিরুদ্ধে বেকহ্যামের মামলা

জেনে-শুনে ডেভিড বেকহ্যামের যৌন কেলেঙ্কারি নিয়ে মিথ্যা খবর প্রচারের অভিযোগে 'ইন টাচ' নামের একটি পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেনে-শুনে ডেভিড বেকহ্যামের যৌন কেলেঙ্কারি নিয়ে মিথ্যা খবর প্রচারের অভিযোগে 'ইন টাচ' নামের একটি পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার আইনজীবী। লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে শুক্রবার মামলাটি দায়ের করা হয়। যুক্তরাস্ট্রের পত্রিকাটি ২৬ বছর বয়সী ইরমা নিকি নামের এক যৌনকর্মীকে উদ্ধৃত করে জানায়, ২০০৭ সালে বেকহ্যাম পাঁচ রাত কাটিয়েছেন তার সঙ্গে। নিকি নিজেকে যৌনকর্মী হিসেবে পরিচয় দিয়ে বলেন, আরেকজন যৌন কর্মীর সঙ্গেও বেকহ্যামের সম্পর্ক ছিল। বেকহ্যামের ব্যবস্থাপনা কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সহ অন্যান্য অভিযোগে জার্মানিতেও একটি মামলা দায়ের করা হচ্ছে। পত্রিকাটির প্রকাশনা সংস্থার মূল কার্যালয় জার্মানিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৫ ঘ.