২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জন্য বাড়তি অর্থ!

চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন লিওনেল মেসি। কিন্তু তারপরও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে দলে রাখা হয়েছে তাকে। কারণ আর কিছুই নয়, অর্থ। মেসিকে দলে না রাখলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অতিরিক্ত দুই লাখ ডলার হারাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন লিওনেল মেসি। কিন্তু তারপরও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে দলে রাখা হয়েছে তাকে। কারণ আর কিছুই নয়, অর্থ। মেসিকে দলে না রাখলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অতিরিক্ত দুই লাখ ডলার হারাবে। বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে বলা হয়, ২০০৯ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসিকে দলে নেয়া হলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অতিরিক্ত দুই লাখ ডলার পাবে। জাপানের সাইতামায় দেশটির বিপক্ষে আর্জেন্টিনা খেলবে ৮ অক্টোবর। কোচ হিসেবে থাকছেন যথারীতি সার্জিও বাতিস্তা। এই অস্থায়ী কোচের প্রশিক্ষণে দু'টি প্রীতি ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। আয়ারল্যান্ডকে হারায় ১-০ গোলে। আর ৪-১ গোলে স্রেফ উড়িয়ে দেয় বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে। এতে বাতিস্তার স্থায়ী কোচ হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে গেল। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হারার পর অনেকের মতে আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার চুক্তির মেয়াদ আর নবায়ন করা হয়নি। গত সপ্তাহান্তে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার সময় ডান পায়ে চোট পান মেসি। ফলে লা লিগায় অন্তত দু'টি খেলায় বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯২৪ ঘ.