ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্দোনেশিয়া ও চীনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন উরুগুয়ের আক্রমণভাগের মূল দুই খেলোয়াড় দিয়েগো ফোরলান ও লুই সুয়ারেজ। এরই মধ্যে জাতীয় দলে ডাকা হয়েছে দু'জনকেই।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যে দলটি খেলেছিল দুই-একটি পরিবর্তন ছাড়া সেই দলটিকেই মাঠে নামানোর পরিকল্পনা করেছে উরুগুয়ে। বিশ্বকাপে চতুর্থ হয়েছিল দেশটি।
উরুগুয়ে ৮ অক্টোবর খেলবে ইন্দোনেশিয়ার সঙ্গে, জাকার্তায়। চীনের সঙ্গে খেলবে ১২ অক্টোবর, মধ্যাঞ্চলীয় শহর উহানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪৮ ঘ.
bdnews24