২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বেকহ্যামের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ

এবার ডেভিড বেকহ্যামের বিরুদ্ধে যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ এনেছে যুক্তরাস্ট্রের একটি পত্রিকা। কিন্তু বেকহ্যাম তা উড়িয়ে দিয়ে পত্রিকাটির বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার ডেভিড বেকহ্যামের বিরুদ্ধে যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ এনেছে যুক্তরাস্ট্রের একটি পত্রিকা। কিন্তু বেকহ্যাম তা উড়িয়ে দিয়ে পত্রিকাটির বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়ে দিয়েছেন। 'ইন টাচ' নামের একটি সাপ্তাহিক পত্রিকা সাবেক ইংল্যান্ড অধিনায়কের বিরুদ্ধে এই অভিযোগ আনে। বেকহ্যামের ব্যবস্থাপনা কোম্পানি '১৯ এন্টারটেইনমেন্ট' এক বিবৃতিতে বলেছে, পত্রিকাটিতে প্রকাশিত খবরে সত্যের লেশ মাত্র নেই এবং তা পুরোপুরি হাস্যকর। বিবৃতিতে দুঃখ করে বলা হয়, "আমরা এমন একটি বিশ্বে বসবাস করি, যেখানে পত্র-পত্রিকায় মিথ্যা খবর প্রচার করা হয়। তাই পত্রিকাটির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।" ২৬ বছর বয়সী ইরমা নিকি নামের এক যৌনকর্মীকে উদ্ধৃত করে 'ইন টাচ' জানায়, ২০০৭ সালে বেকহ্যাম পাঁচবার তার সঙ্গে রাত কাটিয়েছেন। নিকি নিজেকে যৌনকর্মী হিসেবে পরিচয় দিয়ে বলেন, আরেকজন যৌন কর্মীর সঙ্গেও বেকহ্যামের সম্পর্ক ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭০৬ ঘ.