২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মান বাঁচানোর লড়াই

দ্বিতীয় পর্বের লড়াই থেকে আগেই ছিটকে পড়া বাংলাদেশের মেয়েরা শুক্রবার আবারো মাঠে নামছে। এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। একই দিন ইরানের মুখোমুখি হবে জর্ডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় পর্বের লড়াই থেকে আগেই ছিটকে পড়া বাংলাদেশের মেয়েরা শুক্রবার আবারো মাঠে নামছে। এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। একই দিন ইরানের মুখোমুখি হবে জর্ডান। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে 'বি' গ্র"পের লড়াইয়ে শুধু ব্যর্থতাই সঙ্গী হয়ে আছে বাংলাদেশের। দুই খেলায় খেয়েছে ১২ গোল। 'বি' গ্র"পের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ, ইরান, ভারত এবং জর্ডান। প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ দলটি উঠবে দ্বিতীয় পর্বে। শুক্রবারই নিশ্চিত হবে কারা খেলবে দ্বিতীয় পর্বে। বাংলাদেশ ছাড়া বাকি তিন দলেরই পয়েন্ট তিন করে। এদিকে স্বাগতিক বাংলাদেশকে সোমবার প্রথম খেলাতেই ৬-১ গোলে উড়িয়ে দেয় জর্ডান। দ্বিতীয় খেলায় ইরানের কাছে ০-৬ গোলে হার মানে। এ কারণেই শুক্রবারের এই খেলাটি স্বাগতিকদের জন্য শুধুই সম্মানের লড়াই। আসলে প্রস্তুতির ঘাটতির জন্যই দেশের মাটিতে এই ভরাডুবি ঘটেছে বাংলাদেশের। বাংলাদেশের মেয়েরা প্রতিযোগিতা শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি। মাত্র দেড় মাসের মতো অনুশীলন করেছে। অথচ অন্য তিনটি দেশ চার-পাঁচ মাস ধরে প্রস্তুতি নিয়ে ঢাকা এসেছে। তারওপর দল রেখে শ্রীলঙ্কায় সেমিনারে যোগ দিয়েছেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। সহকারী কোচ মাহমুদ আলম বাবু এখন দল পরিচালনা করছেন। ছয় বছর ধরে বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলছে। অথচ জাতীয় দল ছাড়া বিকল্প কোনো দল গড়ে তুলতে পারেনি মহিলা ফুটবল কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৫৬ ঘ.