২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপ থেকে বিদায় লিভারপুল, চেলসি, ম্যান সিটি'র

ইংলিশ ফুটবলে বড় দল হিসেবে পরিচিত লিভারপুলের দুর্দিন আর কাটছেই না। প্রিমিয়ার লিগে হোঁচট খাওয়ার পর লিভারপুল এবার ইংলিশ লিগ কাপ থেকেও ছিটকে পড়েছে। বুধবার তৃতীয় রাউন্ডে তারা চতুর্থ বিভাগের দল নর্দাম্পটনের কাছে টাইব্রেকারে হেরে গেছে ৪-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ ফুটবলে বড় দল হিসেবে পরিচিত লিভারপুলের দুর্দিন আর কাটছেই না। প্রিমিয়ার লিগে হোঁচট খাওয়ার পর লিভারপুল এবার ইংলিশ লিগ কাপ থেকেও ছিটকে পড়েছে। বুধবার তৃতীয় রাউন্ডে তারা চতুর্থ বিভাগের দল নর্দাম্পটনের কাছে টাইব্রেকারে হেরে গেছে ৪-২ গোলে। লিগ কাপ থেকে ছিটকে পড়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি এবং আরেক বড় দল ম্যানচেস্টার সিটিও। চেলসিকে ৪-৩ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেড। আর ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। বড় দলগুলোর এই বিপর্যয়ের দিনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ঠিকই জয় তুলে নিয়েছে, ৫-২ গোলে হারিয়েছে স্কনথোর্পকে। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলা ৩-১ গোলে হারায় ব্ল্যাকবার্ন রোভার্সকে। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের পরও লিভারপুল-নর্দাম্পটন খেলাটি ২-২ গোলে ড্র হয়। চেলসি শুরুতেই এক গোলে এগিয়ে যায় নিউক্যাসলের বিপক্ষে। কিন্তু এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়ে যায় নিউক্যাসল। কিন্তু নিকোলাস অ্যানেলকা সমতা ফেরান দুই গোল করে। তারপরও হার এড়াতে পারেনি চেলসি। খেলার শেষ মিনিটে গোল করে নিউক্যাসলকে জেতান আমেওবি। দ্বিতীয় সারির দল নামিয়েও জিতেছে ম্যান ইউ। যদিও প্রথমে এক গোলে পিছিয়ে পড়েছিল। পরে সহজ জয় তুলে নেয় ৫-২ ব্যবধানে। দুই গোল করেন মাইকেল ওয়েন। একটি করে গোল করেন ড্যারেন গিবসন, ক্রিস স্মলিং এবং জি-সুং পার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮০৮ ঘ.