২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক'গেমস থেকে খেলোয়াড়দের নাম প্রত্যাহার চলছেই

বসবাসের অযোগ্য ক্রীড়া পল্লীর অবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা দেখে নয়া দিল্লি কমনওয়েলথ গেমস থেকে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নাম প্রত্যাহার চলছেই। এরই মধ্যে ইংলিশ অ্যাথলিট ফিলিপস আইদোয়ু, ক্রিস্টিন ওহুরুগো ও লিসা দোবরিস্কি কমনওয়েথ গেমসে অংশ নিবে না বলে জানিয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বসবাসের অযোগ্য ক্রীড়া পল্লীর অবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা দেখে নয়া দিল্লি কমনওয়েলথ গেমস থেকে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নাম প্রত্যাহার চলছেই। এরই মধ্যে ইংলিশ অ্যাথলিট ফিলিপস আইদোয়ু, ক্রিস্টিন ওহুরুগো ও লিসা দোবরিস্কি কমনওয়েথ গেমসে অংশ নিবে না বলে জানিয়ে দিয়েছেন। এদিকে কমনওয়েলথ ক্রীড়া পল্লীতে আবাসন ব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত দিল্লির উদ্দেশে দেশ ত্যাগের সময় সূচি পিছিয়ে দিয়েছে স্কটল্যান্ড। ওয়ার্ল্ড ট্রিপল জাম্প চ্যাম্পিয়ন আইদোয়ু প্রতিযোগিতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। ওহুরুগো ও দোবরিস্কিও দিল্লি যেতে ভয় পাচ্ছেন। আইদোয়ু বলেছেন, "পদকের চেয়ে আমার সংসার আগে। তাই নিরাপত্তার সঙ্গে কোনো আপস করতে পারব না।" ইংল্যান্ড জানিয়ে দিয়েছে, ক্রীড়া পল্লীর অবস্থা বাসযোগ্য করে না তোলা পর্যন্ত তারা দল পাঠাবে না। দেশটির ক্রীড়া পল্লীসহ মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে। নিুমানের পল্লী ও নিরাপত্তার অভাব নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক চলছে। মঙ্গলবার প্রতিযোগিতার মূল মাঠের কাছে সেতু ভেঙ্গে পড়ে। এতে কমপক্ষে ২৩ জন আহত হয়। কমনওয়েলথ গেমস শুরু হবে ৩ অক্টোবর। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/২০৪১ ঘ.