২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের কাছেও হার বাংলাদেশের

এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় খেলাতেও বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় খেলাতেও বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে। কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার ইরান ৬-০ গোলে জেতে বাংলাদেশের বিপক্ষে। হ্যাট্রিক করেন ইরানের সৈয়দা তানিন। দিনের আরেক খেলায় জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের প্রথমাধের্ই ইরানের প্রাধান্য ছিল সুস্পষ্ট। গোলের সুযোগও পেয়েছিল বেশ কয়েকটি। তবে একটির বেশি গোল করতে পারেনি। ৪৩ মিনিটে সেই গোলটি করেন তানিন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েদের দমের অভাবে একচেটিয়া খেলে ইরান আরো পাঁচ গোল দেয়। আরো অন্তত পাঁচটি গোল বাঁচান দলের গোলরক্ষক সাবিনা আক্তার। দ্বিতীয়ার্ধের ২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইরানের অধিনায়ক জাহারা। দুই মিনিট পরই তৃতীয় গোল করেন ফরহাদি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করেন তানিন। ২৮ মিনিটে আরেকটি গোল করে হ্যাট্রিক করেন তিনি। ৪১ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের তীব্র শটে দলের ষষ্ঠ এবং নিজের দ্বিতীয় গোল করেন অধিনায়ক জাহারা। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৬-১ গোলে হেরেছিল। স্বাগতিকরা শুক্রবার তাদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। একইদিন ইরানের মুখোমুখি হবে জর্ডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/টিআর/এনআই/২১২০ ঘ.