২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান হতে চান কান

বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবেই অবসর নিয়েছিলেন সাবেক জার্মান অধিনায়ক গোলরক্ষক অলিভার কান। এখন সেই ক্লাবেরই চেয়ারম্যান হতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবেই অবসর নিয়েছিলেন সাবেক জার্মান অধিনায়ক গোলরক্ষক অলিভার কান। এখন সেই ক্লাবেরই চেয়ারম্যান হতে চান। এ পদে বর্তমানে রয়েছেন জার্মান ফুটবলের আরেক সাবেক তারকা অধিনায়ক কার্ল হেইঞ্জ রুমেনিগে। তার মেয়াদ শেষ হবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর। তারপরই ক্লাবের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসতে চান কান। তিনি বলছেন, "আগামী দু'বছর ধরে এ পদের জন্য আমি নিজেকে তৈরি করব। তারপরই নেব চূড়ান্ত সিদ্ধান্ত।" এ সময়ের মধ্যে রুমেনিগে কিভাবে কাজ করেন, তা দেখে শিক্ষা নেবেন কান, যাতে দায়িত্ব নেয়ার পর কোনো সমস্যায় পড়তে না হয়। এদিকে বায়ার্ন কোচ ৫৯ বছর বয়সী লুই ভন গাল আশা করছেন, তার চুক্তির মেয়াদ ২০১২ সালের জুন পর্যন্ত বাড়ানো হবে। এই মৌসুমেই শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/টিআর/এনআই/১৯১৯ ঘ.