২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাস নিষিদ্ধ ভেলা ও হুয়ারেজ

আচরণবিধি না মেনে চলায় জাতীয় দলের দুই তারকা কার্লোস ভেলা এবং এফরেইন হুয়ারেজকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে মেক্সিকো ফুটবল ফেডারেশন। জরিমানা করা হয়েছে আরো ১১ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 12:32 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আচরণবিধি না মেনে চলায় জাতীয় দলের দুই তারকা কার্লোস ভেলা এবং এফরেইন হুয়ারেজকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে মেক্সিকো ফুটবল ফেডারেশন। জরিমানা করা হয়েছে আরো ১১ জনকে। গত ৭ সেপ্টেম্বর মন্টেরেরেতে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পর মেক্সিকোর খেলোয়াড়রা হোটেলে সারা-রাত মদ ও নারী নিয়ে একটি পার্টিতে মত্ত ছিলেন। মেক্সিকো সিটিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের নির্বাচক কমিটির পরিচালক নেস্টর দ্য লা তোরে এ শাস্তির কথা জানান। তিনি বলেন, আর্সেনালের খেলোয়াড় ভেলা এবং সেলটিকের হুয়ারেজকে আচরণবিধি না মানায় ছয় মাস নিষিদ্ধ করা হয়েছে। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন রাফায়েল মার্কেজ, হ্যাভিয়ের হার্নান্দেজ, জিওভান্নি ডস স্যান্টোস, গুইলেরমো ওচোহা, ফ্রান্সিসকো রডরিগুয়েজ, কার্লোস সালসিদো, আন্দ্রেস গুয়ারদাদো, জেরার্ডো টোরাডো, পাবলো বারেরা, হেক্টর এসকুডো এবং হেক্টর মোরেনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮২৫ ঘ.