ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বের খেলায় বুধবার শক্তিশালী জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে এসএ গেমস চ্যাম্পিয়ন ভারত।
বিকালে রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ১৯ মিনিটে রীনা রায়ের গোলে এগিয়ে যায় ভারত। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাভা মনি।
এই জয়ের ফলে বাছাই পর্বের 'বি' গ্র"পে লড়াইয়ে ফিরলো ভারত। কেননা প্রথম খেলায় ইরানের কাছে ২-৪ গোলে হেরে বিপাকে পড়ে তারা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ৬-১ গোলের অনায়াস জয়ের পরই হোঁচট খেলো জর্ডান।
দুই খেলা শেষে এখন দু'টি দেশেরই পয়েন্ট ৩।
ঢাকায় 'বি' গ্র"পের বাছাই পর্বের খেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ইরান, ভারত এবং জর্ডান।
প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ দলটি উঠবে দ্বিতীয় পর্বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৭৫৭ ঘ.
bdnews24