২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ ক্রীড়া পল্লীর বেহাল অবস্থা

নয়া দিল্লির ক্রীড়া পল্লীর অবস্থা দেখে খুবই অসন্তুষ্ট কমনওয়েলথ গেমস প্রধান মাইকেল ফেনেল । পল্লীর মান উন্নয়নের জন্য ভারত সরকারের প্রতি দাবিও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়া দিল্লির ক্রীড়া পল্লীর অবস্থা দেখে খুবই অসন্তুষ্ট কমনওয়েলথ গেমস প্রধান মাইকেল ফেনেল । পল্লীর মান উন্নয়নের জন্য ভারত সরকারের প্রতি দাবিও জানিয়েছেন তিনি। এরই মধ্যে চারটি দল নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা ও উত্তর আয়ারল্যান্ডের প্রতিনিধিরা বলেছেন, পল্লীটি নোংরা ও অস্বাস্থ্যকর। মানুষের বসবাসের অযোগ্য। কিন্তু আয়োজকরা বলেছিলেন গেমসের জন্য সবচেয়ে ভালো সুযোগ-সুবিধা দেয়া হবে। পল্লীর অবস্থার উন্নতি করা না হলে চার দলের প্রতিনিধিরা তাদের দলকে হোটেলে রাখার দাবি জানিয়েছেন। যমুনা নদীর তীরে হওয়ায় বন্যার পানি এখনো রয়ে গেছে কোথাও কোথাও। তাই এলাকাটি পরিণত হয়েছে মশার আস্তানায়। তাই বিভিন্ন ধরণের রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গতমাসে পল্লীর আশেপাশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় এক শ' জন মারা গেছে। কমনওয়েলথ গেমস শুরু হবে ৩ অক্টোবর। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৩ ঘ.