২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জালে জর্ডানের ছয় গোল

স্বাগতিক বাংলাদেশকে ৬-১ গোলে বিধ্বস্ত করে এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বে শুভ সূচনা করলো জর্ডান। সোমবারের আরেক খেলায় ভারতকে ৪-২ গোলে হারায় ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাগতিক বাংলাদেশকে ৬-১ গোলে বিধ্বস্ত করে এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বে শুভ সূচনা করলো জর্ডান। সোমবারের আরেক খেলায় ভারতকে ৪-২ গোলে হারায় ইরান। বাংলাদেশের বিপক্ষে একচেটিয়া খেলে পূর্ণ পয়েন্ট পেয়েছে শক্তিশালী জর্ডান। খেলায় হ্যাটট্রিক করেন দলের আক্রমণভাগের খেলোয়াড় শাহনাজ। যদিও রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ৮ মিনিটে গোল করেন সাবিনা খাতুন। কিন্তু সেই ব্যবধান চুকে যায় ৩৪ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে জর্ডানকে খেলায় ফেরান অধিনায়ক আয়া আল মাজেলি। এরপরই যেন পরিশ্রান্ত হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ৩৭ মিনিটে শাহনাজের গোলে এগিয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে আবারো গোল করেন সেই শাহনাজ। ২৯ মিনিটে সাফার গোলে আরো এগিয়ে যায় জর্ডান। ব্যবধান ৫-১ করেন মাইসান। এরপর খেলার অতিরিক্ত সময়ে গোল করে হ্যাটট্রিক করেন শাহনাজ (৬-১)। ২০০৫ সাল থেকে মহিলা ফুটবলের চর্চা হচ্ছে জর্ডানে। কিছুদিনের মধ্যেই তাদের দল এগিয়ে গেছে অনেকটা পথ। এখন জর্ডানে নিয়মিত মহিলা ফুটবল লিগ হয়। ৭টি দল খেলে তাতে। অনুর্ধ্ব ১৬, ১৯ ও জাতীয় দল রয়েছে তাদের। এ বছর পশ্চিম এশিয়ান গেমসে ইরানের সঙ্গে ফাইনাল খেলেছে জর্ডান। গ্র"প 'বি' এর বাছাই পর্বের এই লড়াইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ, ইরান, ভারত এবং জর্ডান। প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। আর বাছাই পর্বের এই লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি উঠে যাবে দ্বিতীয় পর্বে। আগামী বুধবার আবারো মাঠে নামবে বাংলাদেশ দল। তারা মুখোমুখি অরেক শক্তিশালী দল ইরানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/২১১৪ ঘ.