২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাইরে ভ্যালেন্সিয়া

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের বেশির ভাগ খেলায় মাঠের বাইরে থাকতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় অ্যান্টোনিও ভ্যালেন্সিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের বেশির ভাগ খেলায় মাঠের বাইরে থাকতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় অ্যান্টোনিও ভ্যালেন্সিয়াকে। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় রেঞ্জার্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে ম্যান ইউ। ওই ম্যাচে গোড়ালিতে চোট পান ভ্যালেন্সিয়া। বুধবার গোড়ালিতে আস্ত্রোপচারও করিয়েছেন ইকুয়েডরের এই খেলোয়াড়। ভ্যালেন্সিয়া গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন। শুধু তাই নয়, ফাটলও ধরা পড়েছে তার গোড়ালিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০০৫ ঘ.