২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল, চেলসিসহ জিতেছে সব বড়দলই

একাধিক গোলের সুযোগ নষ্ট করেও শেষ পর্যন্ত জিতেছে রিয়াল মাদ্রিদ। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 'জি' গ্র"পে নিজেদের প্রথম খেলায় হোসে মরিনহোর দল ২-০ গোলে হারায় আয়াক্সকে। একই গ্র"পে এসি মিলানও ২-০ গোলে জিতেছে ফ্রান্সের ক্লাব অঁরের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 11:27 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাধিক গোলের সুযোগ নষ্ট করেও শেষ পর্যন্ত জিতেছে রিয়াল মাদ্রিদ। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 'জি' গ্র"পে নিজেদের প্রথম খেলায় হোসে মরিনহোর দল ২-০ গোলে হারায় আয়াক্সকে। একই গ্র"পে এসি মিলানও ২-০ গোলে জিতেছে ফ্রান্সের ক্লাব অঁরের বিপক্ষে। বড় জয় পেয়েছে দুই ইংলিশ ক্লাব আর্সেনাল এবং চেলসি। 'এইচ' গ্র"পে আর্সেনাল ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাগাকে। ওদিকে 'এফ' গ্র"পে চেলসি ৪-১ গোলে হারায় জিলিনাকে। বুধবার 'ই' গ্র"পে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে এএস রোমাকে। একই গ্র"পে রুমানিয়ার ক্লাব ক্লুজ ২-১ গোলে জিতেছে সুইস ক্লাব এফসি বাসেলের বিপক্ষে। 'এফ' গ্র"পে স্পার্কাক মস্কোর কাছে ১-০ গোলে হেরে গেছে অলিম্পিক মার্সেই। আর 'এইচ' গ্র"পে পার্টিজান বেলগ্রেডকে ১-০ গোলে হারিয়েছে শাখতার। সান্টিয়াগো বার্নাব্যুতে একচেটিয়া খেলেও আয়াক্সের বিপক্ষে বড় জয় তুলে নিতে পারেনি রিয়াল। নিজেদের মাঠে নয়বারের চ্যাম্পিয়নরা ৩১ মিনিটে যে প্রথম গোলটি পায় সেটি ছিল আত্মঘাতী। জাভি আলোন্সোর কর্নার জটলার মধ্যে থেকে আয়াক্সের ডিফেন্ডার ভার্নন আনিতার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৭৩ মিনিটে মেসুত ওজিলের ক্রস থেকে দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন গঞ্জালো হিগুয়েইন। মিলানের হয়ে প্রথম গোল পেয়েছেন বার্সা ছেড়ে যাওয়া আক্রমণভাগের খেলোয়াড় ইব্রাহিমোভিচ। তার দু'গোলেই সান সিরোতে মিলান হারিয়েছে অঁরেকে। এমিরেটস স্টেডিয়ামে সিসে ফ্যাব্রেগাস এবং কার্লোস ভেলা দু'টি করে গোল করলে আর্সেনাল অনায়াসে ৬-০ গোলে হারায় পর্তুগালের ব্রাগাকে। বাকি দুই গোল আন্দ্রে আর্শাভিন এবং মোরেন চামাখের। দিদিয়ের দ্রগবাকে ছাড়াই চেলসি ৪-১ গোলে জেতে জিলিনার বিপক্ষে। খেলার প্রথম ৩০ মিনিটের মধ্যেই চেলসি এগিয়ে যায় ৩-০ গোলে। ১৩ মিনিটে প্রথম গোল মাইকেল এসিয়েনের। ২৪ ও ২৮ মিনিটে পরপর গোল দু'টি করেন নিকোলাস অ্যানেলকা। বিরতির পর খেলা শুরু হতেই চতুর্থ গোল করেন ড্যানিয়েল। ম্যাচ তখনই শেষ। তবে ৫৫ মিনিটে জিলিনার হয়ে একটি গোল শোধ করেন টমাস ওরাভি। 'ই' গ্র"পে চ্যাম্পিয়ন্স লিগের গতবারের রানার-আপ বায়ার্নের টমাস মুলার এবং মিরোস্লাভ ক্লোসার গোলে ২-০ ব্যবধানে হারায় রোমাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭১৭ ঘ.