২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষোল বছর পর বিদেশের মাটিতে আবাহনীর শিরোপা

আসামের ৫৯তম বরদুলই ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশের পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী। ফাইনালে তারা ৩-০ গোলে উড়িয়ে দেয় নেপালের থ্রি-স্টার ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসামের ৫৯তম বরদুলই ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশের পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী। ফাইনালে তারা ৩-০ গোলে উড়িয়ে দেয় নেপালের থ্রি-স্টার ক্লাবকে। বুধবার খেলার প্রথম মিনিটেই মাঝমাঠের খেলোয়াড় মেহেদি হাসানের (উজ্জ্বল) শট প্রতিপক্ষের জালে জড়ালে এগিয়ে যায় আবাহনী। চমৎকার শটে ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমতিয়াজ সুলতান (জিতু)। ৭৫ মিনিটে থ্রি-স্টারের কফিনে শেষ পেরেক ঠুকে খেলায় নিজের দ্বিতীয় গোলটি করেন মেহেদি। আকাশী-নীলদের জয়ের নায়ক মেহেদি হয়েছেন ম্যাচসেরা। সেরা রক্ষণভাগের খেলোয়াড় হন আবাহনীর ঘানাইয়ান ফুটবলার সামাদ ইউসুফ। তবে ফাইনালে তিন গোল হজম করেও সেরা গোলরক্ষকের পুরস্কারটি অবশ্য চলে গেছে থ্রি-স্টার ক্লাবের ঝুলিতে। ১৬ বছর পর আবাহনী বিদেশের মাটিতে শিরোপা পেলো। দেশের বাইরে এটি তাদের তৃতীয় শিরোপা। এর আগে ১৯৮৯-৯০ মৌসুমে কেরালার নাগজি ট্রফি ও ১৯৯৪ সালে কলকাতার চার্মস কাপ জিতেছিল দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৬৪৮ ঘ.