ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। মঙ্গলবার প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলতে আসা ওলন্দাজ দল এফসি টোয়েন্টির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেতে বাধ্য হয় তারা। খেলাটি অমীমাংসিত ছিল ২-২ গোলে।
পয়েন্ট হারিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। 'সি' গ্র"পের খেলায় স্কটল্যান্ডের দল রেঞ্জার্সের সঙ্গে তারা গোলশূন্য ড্র করে। অপর ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারও 'এ' গ্র"পের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেনের সঙ্গে।
তবে বড় জয় পেয়েছে স্পেনের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। নবাগত হারকিউলিসের কাছে হারের হতাশা ঝেড়ে ফেলে দিয়ে তারা 'ডি' গ্র"পের প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে গ্রিক চ্যাম্পিয়ন প্যানাথিনাইকসকে।
'বি' গ্র"পের দু'ম্যাচে ফরাসি দল লিঁও ১-০ গোলে হারায় জার্মান ক্লাব শালকে জিরো ফোরকে। আরেক ম্যাচে পর্তুগিজ দল বেনফিকা ২-০ গোলে জেতে ইসরাইলের হ্যাপোয়েল তেলআবিবের বিপক্ষে। 'ডি' গ্র"পের অপর ম্যাচে ডেনমার্কের এফসি কোপেনহেগেন ১-০ গোলে হারায় রাশিয়ার রুবিন কাজানকে। 'সি' গ্র"পে স্পেনের ভ্যালেন্সিয়াও ৪-০ গোলে তুরস্কের বারসাসপোরকে মাটিতে নামিয়ে এনেছে।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে খেলার ২০ মিনিটে প্যানাথিনাইকসকে এগিয়ে নেন সিডনি গোভু। কিন্তু লিওনেল মেসি সমতা ফেরান ২২ মিনিটে। ৩৩ মিনিটে বার্সাকে এগিয়ে নেন ডেভিড ভিয়া। এরপর বিরতির ঠিক আগেই নিজের দ্বিতীয় গোল করেন মেসি।
খেলার ৫৪ মিনিটে হ্যাট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন মেসি। তার দুর্বল পেনাল্টি শট ঠেকিয়ে দেন প্যানাথিনাইকসের গোলরক্ষক আলেক্সজান্দ্রোস। অবশ্য এরপর পেদ্রো এবং ড্যানি আলভেজের গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
ইন্টারকে শুরুতেই এগিয়ে নিয়েছিলেন ওয়েসলি স্নেইডার। দুরন্ত ফ্রি-কিকে সেই গোল শোধ করেন টোয়েন্টির জানসেন। ৩০ মিনিটে ডিয়েগো মিলিতোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইন্টার। শেষ পর্যন্ত বিরতির কিছু আগে স্যামুয়েল ইতোর গোলে সমতা ফেরায় ইন্টার। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি।
ওল্ড ট্র্যাফোর্ডে স্যার আলেক্স ফার্গুসন দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন। পুরো খেলায় ম্যানচেস্টারের প্রাধান্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তারপরও রেঞ্জার্স চোখ ঝলসানো খেলা উপহার দিয়ে ছিনিয়ে নেয় পয়েন্ট।
ম্যাচ শেষে ফার্গুসন বলেন, রেঞ্জার্সের রক্ষণাত্মক খেলার জন্যই তারা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। তার জন্য অবশ্য রেঞ্জার্সকে কৃতিত্বই দিয়েছে ম্যান ইউ।
টটেনহ্যাম প্রথমার্ধে ১৮ মিনিটের মধ্যেই ব্রেমেনের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েছিল। প্রথমটি আত্মঘাতী ও পরেরটি করেন পিটার ক্রাউচ। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তারা। কারণ ব্রেমেনের আলমেইডা এবং মারিন দু'টি গোলই শোধ করে দেন।
খেলার ৮৭ মিনিটে এন'ডায়ের একমাত্র গোলে কোপেনহেগেন হারায় রুবিন কাজানকে। বাসতোসের একমাত্র গোলে লিঁও জেতে শালকের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/এমএইচ/১৯২২ ঘ.
bdnews24