২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার ব্যাপারে পর্তুগাল আগ্রহী

কিছুদিন আগে ডিয়েগো ম্যারাডোনার ঘনিষ্ঠ সহচর আলেজান্দ্রো মানকুসো জানিয়েছিলেন, পর্তুগাল ফুটবল দলের কোচ হতে আগ্রহী আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। এ ব্যাপারে তাদের আলোচনাও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিছুদিন আগে ডিয়েগো ম্যারাডোনার ঘনিষ্ঠ সহচর আলেজান্দ্রো মানকুসো জানিয়েছিলেন, পর্তুগাল ফুটবল দলের কোচ হতে আগ্রহী আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। এ ব্যাপারে তাদের আলোচনাও হয়েছে। এবার তাতে সাড়া মিলেছে। পর্তুগালের বিভিন্ন পত্র-পত্রিকার খবরে বল হচ্ছে, পর্তুগাল ফুটবল ফেডারেশন ম্যারাডোনার ব্যাপারে আন্তরিকভাবে চিন্তাভাবনা শুরু করেছে। ম্যারাডোনার আগ্রহকে গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা। শোনা যাচ্ছে, ম্যারাডোনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করতে পারে পর্তুগাল ফুটবল ফেডারেশন। কার্লোস কুইরোজকে বরখাস্তের পর এখনো নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি। আপাতত ক্রিশ্চিয়ানো রোনালদোদের কোচ হওয়ার জন্য শোনা যাচ্ছে পর্তুগালেরই পাওলো বেনতোর নাম। কিন্তু পর্তুগালের ফুটবল কর্মকর্তাদের একটা বড় অংশ বিদেশি কোচ নিয়োগের পক্ষে। তাদের মতে, পর্তুগালের ফুটবলকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে বিদেশি কোচ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর নামীদামী কাউকে কোচের দায়িত্ব দেয়া উচিত। এ জন্যই ম্যারাডোনাকে প্রস্তাব দেয়ার পক্ষে তারা। বিশ্বকাপে জার্মানির কাছে হেরে বিদায় নেয়ার পর আর্জেন্টিনার কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয় ম্যারাডোনাকে। এরপর থেকেই বসে আছেন আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক। এরই মধ্যে গুঞ্জন উঠেছে ইউরোপের বেশ কয়েকটি দলের কোচ হতে পারেন তিনি। তবে ম্যারাডোনা নিজে কোনো একটি দেশের জাতীয় দলেরই দায়িত্ব নিতে আগ্রহী। আর সেক্ষেত্রে এই মুহূর্তে তার এক নম্বর পছন্দ পর্তুগাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/এনআই/১৮৪২ ঘ.