ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তবে ছয় ধাপ নিচে নেমে গেছে ফ্রান্স, রয়েছে ২৭ নম্বরে। ১৯৯৩ সালে র্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এতটা নিচে ফ্রান্স আর কখনোই নামেনি।
নতুন এই র্যাঙ্কিং প্রকাশ করা হয় বুধবার।
তবে গত সপ্তাহে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হেরে যাওয়ায় স্পেনের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট-ব্যবধান কমে গেছে। জার্মানি রয়েছে তিন নম্বরে। আর ব্রাজিল আছে চারে।
আর্জেন্টিনা পাঁচ নম্বরেই রয়ে গেছে। তবে উরুগুয়ে, পর্তুগাল, মিসর ও চিলিকে পেছনে ফেলে উপরে উঠে গেছে ইংল্যান্ড। দেশটি রয়েছে এখন ৬ নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭২৭ ঘ.
bdnews24