ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আজই শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্র"প পর্বের লড়াই। আট গ্র"পের ১৬টি দল মাঠে নামছে আজ।
বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ এএস রোমা। আর্সেনাল খেলবে পর্তুগালের ক্লাব ব্রাগার বিপক্ষে। চেলসির প্রতিপক্ষ স্লোভাক দল এমএস জিলিনা। এসি মিলানকে চ্যালেঞ্জ জানাবে ফরাসি ক্লাব অঁরেকে।
আরেক ফরাসি ক্লাব মার্সেই লড়বে রাশিয়ার স্পার্তাক মস্কোর বিপক্ষে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ পরীক্ষা দিতে নামবে ডাচ ক্লাব আয়াক্স আমস্টার্ডামের বিরুদ্ধে। আর বার্সেলোনার প্রতিপক্ষ গ্রীক চ্যাম্পিয়ন প্যানাথিনাইকস।
নতুন মৌসুমে নামী কোচ হোসে মরিনহোর অধীনে রিয়াল এবার শিরোপা খরা দূর করতে কোমর বেঁধে নেমেছে। তারই পরীক্ষা আজ তাদের দিতে হবে আয়াক্সের বিপক্ষে। তবে মরিনহোর সুবিধা একটাই, ম্যাচ হবে ঘরের মাঠ সেন্ট বার্নাব্যুতে।
রিয়ালের মতো বার্সেলোনাও এই সময়ে কিছুটা ব্যাকফুটে। সর্বশেষ লা লিগার ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ গোলে হেরেছে হাইকিউলিসের কাছে। সেই ক্ষত ভুলে আজ পেপ গার্দিওলার দল নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বড় জয়ের অপেক্ষা করছে অপেক্ষাকৃত দুর্বল দল গ্রীসের প্যানাথিনাইকসের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০১৩ ঘ.
bdnews24