ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে একদিন পিছিয়ে আনা হয়েছে। ফাইনালে মুখোমুখি হবেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জকোভিচ।
রোববার খেলা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে সোমবারে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর রাত ২টায়) আনা হয়েছে।
এদিকে মেয়েদের এককে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৯ ঘ.
bdnews24