২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচলিত নন ড্যানি আলভেস

স্প্যানিশ প্রিমেরা লিগায় নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে লিগের দ্বিতীয় খেলাতেই হেরে গেলেও মোটেই বিচলিত নন বার্সেলোনার রক্ষণভাগের ব্রাজিলিয়ান তারকা ড্যানি আলভেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ প্রিমেরা লিগায় নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে লিগের দ্বিতীয় খেলাতেই হেরে গেলেও মোটেই বিচলিত নন বার্সেলোনার রক্ষণভাগের ব্রাজিলিয়ান তারকা ড্যানি আলভেস। শনিবার লা লিগায় নবাগত হারকিউলিসের কাছে ২-০ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গোলরক্ষক ভালদেজের দুটি ভুলে, দুটি গোল করেন হারকিউলিসে খেলা প্যারাগুয়ের বিশ্বকাপ তারকা নেলসন ভালদেজ। কিন্তু আলভেজ বলেছেন ''মৌসুমের শুরুটা কেমন হল তার থেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ আপনি মৌসুমের শেষটা কিভাবে টানলেন সেটা। সব ভালো তার শেষ ভালো যার। এটাই সার কথা।'' আলভেস স্বীকার করেছেন হারকিউলিসের বিপক্ষে বার্সেলোনার একটা বাজে দিন গেছে। এটাই হারের আসল কারণ। এই হারে বার্সার দর্শক-সমর্থকদের মতো তারাও বিমর্ষ, কিন্তু হতাশ নন। পরের ম্যাচেই বার্সা আবার জয়ের পথে ফিরবে বলে জোর গলায় বলেছেন তিনি। আলভেস স্মরণ করিয়ে দেন দুই মৌসুম আগে কোচ পেপ গার্দিওয়ালার অধিনে বার্সা লা লিগায় হার দিয়েই শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা উঠেছিল বার্সার ঘরেই। রক্ষণভাগের এই তারকা সাফ জানিয়ে দেন হারকিউলিসের কাছে অভাবিত হারের পরও বার্সার খেলার ধারায় কোনো পরিবর্তন আসবে না। বরাবরের মত আক্রমণাত্মক পদ্ধতিতেই খেলে যাবে ক্যাটালানরা। কারণ বার্সেলোনা প্রতিটি ম্যাচই তিন কিংবা তার বেশি গোলের ব্যবধানে জিততে মাঠে নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৩৬ ঘ.