ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে পৌঁছেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ।
প্রথম সেমিফাইনালে স্পেনের নাদাল ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে হারান রাশিয়ার মিখাইল ওঝনিকে।
তীব্র উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ার জকোভিচ ৫-৭, ৬-১, ৫-৭, ৬-২ ও ৭-৫ গেমে হারান র্যাঙ্কিংয়ে সাবেক সেরা রজার ফেদেরারকে।
খেলার প্রথমদিকে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন সুইজারল্যান্ডের ফেদেরার। প্রথম সেট জেতেন তিনি ৭-৫ ব্যবধানে। কিন্তু দ্বিতীয় সেটেই নিজেকে ফিরে পান জকোভিচ, জেতেন ৬-১ এ। তৃতীয় সেটে তিনি হেরে যান ৭-৫ এ। তবে চতুর্থ ও পঞ্চম গেম জিতে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে ওঠেন বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় জকোভিচ।
২০০৭ সালের ফাইনালে রজার ফেদেরারের কাছে হেরে গিয়েছিলেন জকোভিচ।
সাত বছর পর এবারই প্রথম ইউএস ওপেনের ফাইনালে খেলছেন না রজার ফেদেরার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০৬ ঘ.
bdnews24