২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউয়ের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল এভারটন

দু'গোলে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে এভারটন। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার তারা ৩-৩ গোলে ড্র করে ম্যান ইউয়ের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'গোলে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে এভারটন। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার তারা ৩-৩ গোলে ড্র করে ম্যান ইউয়ের সঙ্গে। তবে আর্সেনাল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বোল্টনকে, চেলসি ৩-১ গোলে জিতেছে ওয়েস্টহ্যামের বিপক্ষে। ফুলহ্যাম ২-১ গোলে হারিয়েছে উলভসকে, ব্ল্যাকপুল ২-০ গোলে জয় পেয়েছে নিউক্যাসলের বিপক্ষে। এছাড়া ম্যানচেস্টার সিটি ও ব্ল্যাকবার্ন, টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট ব্রম এবং উইগ্যান অ্যাথলেটিক ও সান্ডারল্যান্ডের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তিনটি খেলাতেই একটি করে গোল করে প্রতিপক্ষ। যৌন কেলেঙ্কারির কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনি দর্শকদের কোপানলে পড়তে পারেন, এই আশঙ্কায় এ ম্যাচে তাকে খেলাননি অ্যালেক্স ফার্গুসন। প্রথমার্ধের শেষদিকে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন এভারটনের স্টিভেন পিনার। তবে মাত্র চার মিনিটের মধ্যে খেলায় সমতা ফেরান ম্যান ইউ'র ড্যারেন ফ্লেচার। খেলার ৪৭ মিনিটে নেমানজা ভিডিচ ও ৬৬ মিনিটে দিমিতার বারবাতোভ গোল করলে ম্যান ইউ এগিয়ে যায় ৩-১ এ। এরপর গোল করার আর কোনো সুযোগ পায়নি এভারটন। তবে এভারটনের গোলরক্ষক টিম হোয়ার্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে বেশ কয়েকটি বল রুখে দেন। ম্যানচেস্টার ইউনাইটেড যখন জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তিন মিনিটের মধ্যে দু'গোল শোধ করে এভারটন। গোল দু'টি হয় অতিরিক্ত সময়ে (৯০ )। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২৩০ ঘ.