২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারটনের বিপক্ষে খেলছেন না রুনি

এভারটনের বিপক্ষে শনিবার খেলানো হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনিকে। যৌন কেলেঙ্কারির কারণে রুনি দর্শকদের কোপানলে পড়তে পারেন, এই আশঙ্কা করে তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন অ্যালেক্স ফার্গুসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এভারটনের বিপক্ষে শনিবার খেলানো হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনিকে। যৌন কেলেঙ্কারির কারণে রুনি দর্শকদের কোপানলে পড়তে পারেন, এই আশঙ্কা করে তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন অ্যালেক্স ফার্গুসন। গতবছর স্ত্রী কলিন যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন রুনি এক যৌন-কর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিলেন। গত রোববার বিভিন্ন পত্র-পত্রিকায় এই খবর বের হওয়ার পর থেকেই প্রতিদিনই রুনিকে নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। এ ব্যাপারে রুনি ও তার স্ত্রী কলিন শুক্রবার এক বিবৃতিতে বলেন, "সঠিক নয়, এমন তথ্যসহ খবর প্রতিদিন প্রকাশিত হলে অন্যান্য পরিবারের মতো এ ধরনের বিষয়ে সমাধানে পৌঁছানোর উদ্যোগ নেয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।" ফার্গুসন বলেন, "প্রতিনিয়ত রুনির সমালোচনা করা হচ্ছে বলে তাকে আমরা দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই না রুনির বিষয়টি নিয়ে আর কোনো মাতামাতি করা হোক।" "আমাদের দলটি দুর্দান্ত। তাই এভারটনের বিপক্ষে রুনিকে ছাড়াই আমরা মাঠে নামতে চাই। তবে মঙ্গলবার রেঞ্জার্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলবেন রুনি," বললেন তিনি। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটি করেন রুনি। খেলায় ইংল্যান্ড জেতে ৩-১ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১৮ ঘ.