২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাসকে হারিয়ে ফাইনালে ক্লাইস্টার্স

তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ভেনাস উইলিয়ামসকে হারিয়ে পরপর তৃতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ভেনাস উইলিয়ামসকে হারিয়ে পরপর তৃতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স। খেলার প্রথমদিকে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ভেনাস। কিন্তু দ্বিতীয় সেটে টাই-ব্রেকের সময় কিছু ভুল করে বসেন। আর এই সুযোগে খেলায় ফিরে আসেন ক্লাইস্টার্স। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ৪-৬, ৭-৬ (৭-২) ও ৬-৪ ব্যবধানে। ফাইনালে বেলজিয়ামের এই টেনিস তারকা খেলবেন রাশিয়ার ভেরা জভোনারেভার বিপক্ষে। খেলা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লাইস্টার্স বলেন, "টাই-ব্রেকের সময় তিনি (ভেনাস) কিছু ভুল করায় আমি খুবই খুশি হয়েছি।" আর ফাইনালে ওঠার প্রত্যাশা নিয়ে আগামী বছর আবারো মাঠে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন ভেনাস। ২০০২ সালের পর থেকে তিনি ইউএস ওপেনের ফাইনালে পৌঁছাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২২ ঘ.