ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি নিয়ে ব্রাজিলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফিফা কর্মকর্তাদের আলোচনা শুক্রবার শেষ হচ্ছে।
আগামী বিশ্বকাপ হবে ২০১৪ সালে, ব্রাজিলে।
ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি দেখার জন্য ফিফার মহাসচিব জেরোমে ভালচেক ব্রাজিল যান। সেখানে তিনি এ ব্যাপারে স্থানীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
বিশ্বকাপের ড্র এবং সাংবাদিক সম্মেলনের জায়গা ঠিক করার জন্য শুক্রবার ভালচেক রিও ডি জেনিরোর বেশ কিছু জায়গাও দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৩৭ ঘ.
bdnews24