ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ে অস্ত্রোপচার করায় প্রায় তিন মাস দর্শক হয়ে থাকতে হবে টটেনহ্যাম হটস্পারের আক্রমণভাগের খেলোয়াড় জার্মেইন ডিফোকে। এতে চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্ব ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় বড় ধরনের একটা ধাক্কা খেলো তার দল ।
প্রথমে ধারণা করা হয়েছিল প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ডিফোকে। কিন্তু বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার করার পর জানা গেল তিন মাস খেলতে পারবেন না তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ইংল্যান্ডের হয়ে খেলার সময় চোট পান ডিফো। খেলায় তার দল জেতে ৩-১ গোলে। শুক্রবার বুলগেরিয়ার সঙ্গে খেলার সময় বাঁ পায়ে চোট পান রক্ষণভাগের খেলোয়াড় মাইকেল ডওসন। খেলায় ৪-০ গোলে বুলগেরিয়াকে স্রেফ উড়িয়ে দেয় ইংল্যান্ড।
ডিফো না থাকায় টটেনহ্যাম হটস্পারকে এখন রোমান পাভলিউচেঙ্কো, পিটার ক্রাউচ ও রবি কেয়ানের মধ্য থেকে যেকোনো একজনকে বেছে নিতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের গ্র"পে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ওয়ের্ডার ব্রেমেন ও এফসি টোয়েন্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৪৫ ঘ.
bdnews24