২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত চাকরি হারালেন কুইরোজ

পর্তুগালের জাতীয় দলের কোচ কার্লোস কুইরোজকে শেষ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে। মূলত দলের খারাপ খেলার খেসারত দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তুগালের জাতীয় দলের কোচ কার্লোস কুইরোজকে শেষ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে। মূলত দলের খারাপ খেলার খেসারত দিলেন তিনি। ২০১২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম দুই খেলায় পর্তুগালের পয়েন্ট মাত্র ১। তাও পয়েন্টটি এসেছে দুর্বল প্রতিপক্ষ সাইপ্রাসের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে। এছাড়া মঙ্গলবার তারা ১-০ গোলে হার মানে নরওয়ের কাছে। ১৯৯৬ সালের পর প্রতিযোগিতার বাছাই পর্বে এতটা খারাপ শুরু আর কখনোই করেনি পর্তুগাল। এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের কাছে হেরে দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। অথচ তখন দলটি ছিল ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে। চুক্তি অনুযায়ী, কুইরোজের চাকরি ছিল আরো দুই বছর। তবে তিনি যে চাকরি হারাতে যাচ্ছেন, তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। পর্তুগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, সা