২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো ২০১২ এর পর অবসর নেবেন ক্যাপেলো

ইউরো ২০১২ এর পর ইংল্যান্ড ফুটবল দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো তার দায়িত্ব ছেড়ে দেবেন। বুধবার ব্রিটিশ মিডিয়া এ খবর দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২ এর পর ইংল্যান্ড ফুটবল দলের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো তার দায়িত্ব ছেড়ে দেবেন। বুধবার ব্রিটিশ মিডিয়া এ খবর দেয়। স্কাই নিউজকে ৬৪ বছর বয়সী ক্যাপেলো বলেন, ইংল্যান্ডকে ইউরো ২০১২ এর চূড়ান্ত পর্বে তোলাই এখন তার প্রথম লক্ষ্য। সেটি অর্জিত হলে, চ্যাম্পিয়নশীপের পরই ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। আভাষ দিয়েছেন তারপর কোচিং থেকেই অবসর নিতে পারেন তিনি। কারণ বয়স তো কম হয়নি। বলেছেন '' ২০১২ এর পর আমি আসলে বিশ্রাম নিতে চাই। দিন কাটাতে চাই পেনশনভোগীদের মতো।'' জানুয়ারি ২০০৮ থেকে ইংল্যান্ডের দায়িত্ব নেন ক্যাপেলো। তার অধীনে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ২০১০ থেকে ব্যর্থতা নিয়ে বাড়ি ফেরে। তারপরই নানা মহল থেকে তার পদত্যাগের দাবী উঠেছিল। কিন্তু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ক্যাপেলোর ওপরেই আস্থা রাখে, ইউরো ২০১২ এর জন্য। তবে এফএ এক বিবৃতিতে জানিয়েছে ক্যাপেলোর পর ইংল্যান্ড জাতীয় দলের জন্য স্বদেশী কোচের রাখাই অগ্রাধিকার দেবে তারা। ক্যাপেলোর অধীনে ইউরো বাছাই পর্বে দারুণ শুরু করেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে হারিয়েছে বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭৪৫ ঘ.