২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর জন্য মেনেজেসের আশার বাণী

বিশ্বকাপে সর্বাধিক ১৫ গোলের মালিক ব্রাজিলের আক্রমণভাগের তারকা রোনালদোকে ফের জাতীয় দলে দেখা যেতে পারে। এমন আভাষ দিয়েছেন কোচ মানো মেনেজেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে সর্বাধিক ১৫ গোলের মালিক ব্রাজিলের আক্রমণভাগের তারকা রোনালদোকে ফের জাতীয় দলে দেখা যেতে পারে। এমন আভাষ দিয়েছেন কোচ মানো মেনেজেস। বলেছেন " এখনো ফুরিয়ে যায়নি রোনালদো। সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য ওর এখনো রয়েছে। এর আগেও সে ফিরে এসেছিল। এবারও নিজের সঙ্গে চ্যালেঞ্জে জয়ী হয়ে দলে ফিরতে পারে রোনালদো। তবে এটাই হয়তো ওর শেষ সুযোগ।" ৩৩ বছর বয়সী রোনালদোর হাঁটুতে তিনবার অস্ত্রোপচার হয়েছে। তবে প্রতিবারই তিনি খেলায় ফিরেছেন। জাতীয় দলে তিনি বেশ কিছুদিন ধরেই নেই। এখন খেলছেন স্বদেশী ক্লাব করিন্থিয়ান্সে। গত মৌসুমে ওই ক্লাবের হয়ে বেশ ভালো খেলেছেন কিছুটা মুটিয়ে যাওয়া রোনালদো। কিছুদিন আগে রোনালদো নিজেও বলেছিলেন তিনি অবসরের কথা ভাবতে শুরু করেছে। তবে জাতীয় দলে আর একবার ফেরার স্বপ্ন দেখেন তিনি। তার সঙ্গে গলা মিলিয়ে মেনেজেসও বলেছেন, শেষ একটা চেষ্টা রোনালদো নিতেই পারে। তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদো ১৯৯৪ এবং ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০০২ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন সর্বাধিক ৮ গোল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭৩০ ঘ.