২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুইরোজের চাকরি যায় যায়

পর্তুগাল ফুটবল দলের কোচ কার্লোস কুইরোজের চাকরি যাই যাই করছে। ইউরো ২০১২ এর বাছাই পর্বের প্রথম দু'ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে ইউরো ২০০৪ এর রানার আপরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 07:51 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তুগাল ফুটবল দলের কোচ কার্লোস কুইরোজের চাকরি যাই যাই করছে। ইউরো ২০১২ এর বাছাই পর্বের প্রথম দু'ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে ইউরো ২০০৪ এর রানার আপরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল প্রথম ম্যাচে অভাবিতভাবে ৪-৪ গোলে ড্র করে দুর্বল সাইপ্রাসের সঙ্গে। তারপর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরেই যায় নরওয়ের কাছে। তারপরই টনক নড়ে পর্তুগাল ফুটবল ফেডারেশনের। জানা গেছে খুব শিগগিরই ফেডারেশন কুইরোজের ভবিষ্যৎ নিয়ে আলোচনার টেবিলে বসবে। কারণ ইতিমধ্যেই তাকে সরানোর জন্য আওয়াজ উঠেছে। কুইরোজ এখন ছয় মাসের নিষেধাজ্ঞা ভোগ করছেন। দলের সঙ্গে মাঠে বসতে পারেন না তিনি। তাকে বসতে হয় গ্যালারিতে। অক্টোবরে বাছাই পর্বে পর্তুগালের পরের দু'টি ম্যাচেও তাকে একইভাবে গ্যালারিতে আসন নিতে হবে। গত বিশ্বকাপের আগে পর্তুগালের খেলোয়াড়দের মাদক পরীক্ষায় কুইরোজ বিঘ