২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘড়ি, দুলের পর কি?

নির্ধারিত কর না দেয়ায় প্রথমবার দু'টি রোলেক্স ঘড়ি, এরপর হীরার কানের দুল তুলে দিতে হয়েছিল ইতালির কর কর্মকর্তাদের হাতে। নিজের ৫০তম জন্মদিনে কর কর্মকর্তাদের হাতে এবার কি তুলে দেবেন ডিয়েগো ম্যারাডোন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্ধারিত কর না দেয়ায় প্রথমবার দু'টি রোলেক্স ঘড়ি, এরপর হীরার কানের দুল তুলে দিতে হয়েছিল ইতালির কর কর্মকর্তাদের হাতে। নিজের ৫০তম জন্মদিনে কর কর্মকর্তাদের হাতে এবার কি তুলে দেবেন ডিয়েগো ম্যারাডোনা? আগামী মাসে পঞ্চাশ বছরে পা রাখছেন ম্যারাডোনা। সান পাওলো স্টেডিয়ামে তার নাপোলির সাবেক সতীর্থদের সঙ্গে একটি 'চ্যারিটি' ম্যাচ খেলে জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চান তিনি। ম্যারাডোনার এমন ইচ্ছার কথা জানতে পেরে তৈরি হয়ে আছেন ইতালির কর কর্মকর্তারা। ম্যারাডোনা এলেই তাকে পাকড়াও করা হবে। ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইতালির ক্লাব নাপোলিতে খেলেছেন আর্জেন্টিনার এই তারকা। এই দীর্ঘ সময়ে তিনি তার নির্ধারিত আয়কর দেননি। ইতালির আয়কর বিভাগ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, "এ কথা সত্যি যে ম্যারাডোনা একজন দারুণ ফুটবলার। ভক্তরা এখনো তাকে প্রচণ্ড ভালোবাসে। তবে সবার মতো তাকেও আইন মেনে চলতে হবে।" ম্যারাডোনা পঞ্চাশে পা রাখবেন ৩০ অক্টোবর। তার নেতৃত্বে নাপোলি সেরি 'আ'র শিরোপা জেতে ১৯৮৭ ও ১৯৯০ সালে। ১৯৮৯ সালে উয়েফা কাপও জেতে নাপোলি, তারই নেতৃত্বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪৬ ঘ.