২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাস- ক্লাইস্টার্স আকর্ষণীয় সেমিফাইনাল

ইউএস ওপেনে মেয়েদের এককের সেমিফাইনালে পৌঁছে গেছেন ভেনাস উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্স। সেমিফাইনালে তারা পরস্পরের মুখোমুখি হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনে মেয়েদের এককের সেমিফাইনালে পৌঁছে গেছেন ভেনাস উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্স। সেমিফাইনালে তারা পরস্পরের মুখোমুখি হবেন। এছাড়া মঙ্গলবার পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা রাফায়েল নাদাল, ফার্নান্দো ভারদাস্কো, স্টানিলস ওয়াউইরেঙ্কা ও মিখাইল ওঝনি। মঙ্গলবার তৃতীয় বাছাই বেলজিয়ামের ক্লাইস্টার্স পঞ্চম বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টসুরকে ৬-৪,৫-৭,৬-৩ গেমে পরাজিত করেন। আর যুক্তরাস্ট্রের ভেনাস ৭-৬, ৬-৪ গেমে হারান ইতালির ফ্রান্সেস্কা শিয়াভোনেকে। ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাইস্টার্স গতবছর সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসকে এবং ফাইনালে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে তার শিরোপা জয় করেছিলেন। ভেনাস উইলিয়ামসকে সেমিফাইনালে তার প্রতিপক্ষ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, " সে কঠিন প্রতিদ্বন্দ্বী।" "আমার মনে হয় প্রায় দু'বছর খেলার বাইরে থাকলেও সে তার ফর্ম হারায়নি। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। ফর্মে থাকা ক্লাইস্টার্স নিজের খেলাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৮০৫ ঘ.