২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার কাছে ধরাশায়ী স্পেন

আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারলো না স্পেন। মঙ্গলবার রাতে প্রীতি ফুটবল ম্যাচে তারা ৪-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 07:30 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারলো না স্পেন। মঙ্গলবার রাতে প্রীতি ফুটবল ম্যাচে তারা ৪-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের। বুয়েনস আইরেসে খেলার শুরুতেই স্পেনকে চেপে ধরে লিওনেল মেসিরা। খেলার ১০ মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। তিন মিনিট পরই গঞ্জালো হিগুয়ানের গোলে (২-০) ব্যবধান বেড়ে যায়। ৩৪ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক প্যাপ রায়নার ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে আরো এগিয়ে নেন কার্লোস তেভেজ। খেলার ৮৪ মিনিটে একটি গোল শোধ করে স্পেন। ফার্নান্দো লরেন্তের ওই গোল ব্যবধান কমালেও খেলার অতিরিক্ত সময়ে স্পেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সার্জিও অ্যাগুয়েরা। অবশ্য স্পেনের গোলপোষ্টে ছিলেন না ইকার ক্যাসিয়াস। বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা রক্ষণভাগের তিন খেলোয়াড়কেও মাঠে দেখা যায়নি। বিশ^কাপে ডিয়েগো ম্যারাডোনার দল ব্যর্থ হওয়ার পর ভারপ্রাপ্ত কোচ সার্জিও বাতিস্তার প্রশিক্ষণে দ্বিতীয় খেলাতেও জিতলো আর্জেন্টিনা। এতে বাতিস্তার স্থায়ী কোচ হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। খেলা শেষে আর্জেন্টিনার কোচ বাতিস্তা বলেন, ''আমার দল বিশ^কাপের ব্যর্থতা ভুলে নিজেদের পথে ফিরে এসেছে বলে আমার ভালো লাগছে। তার দাবি এ জয়ই প্রমাণ করলো বিশ^কাপ জেতার সামর্থ্য আর্জেন্টিনার ছিল। এভাবেই খেলে যেতে চায় আর্জেন্টিনা।'' স্পেন কোচ দেল বস্কে বলেন ''এই হারে লজ্জা পাওয়ার কিছু নেই। কারণ বিশে^র অন্যতম সেরা দলের কাছে হেরেছে তার দল। আর ভাগ্যও ভালো ছিল না।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭১৪ ঘ.