২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রিকেটে দুর্নীতি বন্ধে আইসিসির সামর্থ্য নেই'

ক্রিকেটে দুর্নীতি বন্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেন, এ অবস্থা সামাল দেয়ার জন্য কঠোর আইন তৈরি করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 01:04 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটে দুর্নীতি বন্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেন, এ অবস্থা সামাল দেয়ার জন্য কঠোর আইন তৈরি করতে হবে। লতিফ বলেন, "আইসিসি কঠোর আইন প্রণয়ন করেনি। তাই তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যায়।" বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়া বিভিন্ন সময় নানা ধরণের অপরাধও আইসিসি ঢেকে রেখেছে বলে অভিযোগ করেন সাবেক এই উইকেটরক্ষক। তিনি অভিযোগ করেন, আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট তাদের কাজ ঠিক মতো করতে পারছে না। লতিফ বলেন, "সাবেক এই পুলিশ কর্মকর্তারা (আইসিসি'র দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের কর্মকর্তারা) তাদের নিজেদের কর্মক্ষেত্রে সফল হতে পারেন, কিন্তু ক্রিকেট খেলাটি একেবারেই ভিন্ন। একজন ক্রিকেট খেলোয়াড়ই কেবল অনিয়মগুলো ধরতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৯ ঘ.