ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের জাতীয় ফুটবল দলকে প্রিন্স অব অ্যাস্তুরিয়াস পুরস্কার দেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার দেয়া হলো তাদের।
নির্বাচকদের মতে, দলের খেলার ধারা এবং কৌশল সবাইকে মুগ্ধ করেছে। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে এগিয়েও গেছে স্পেনের ফুটবল। তারা বলেছেন, দলের সাফল্যে দেশের সকলে খুশি হয়েছে। দলের জয়কে স্পেনবাসী নিজেদের জয় হিসেবেই দেখছে।
এই পুরস্কার দেয়া হয় মোট আটটি বিভাগে। এর মধ্যে রয়েছে শিল্প, সাহিত্য, যোগাযোগ ও বিজ্ঞান ভিত্তিক গবেষণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫৩ ঘ.
bdnews24