২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির বাড়ি ছেড়ে চলে গেছেন কলিন

ওয়েন রুনি যখন সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তার সংসার ভাঙার শব্দ শোনা যাচ্ছে! একটি ব্রিটিশ ট্যাবলয়েডে তার যৌন কেলেঙ্কারির খবর দেখার পর স্ত্রী কলিন এখন বিবাহ-বিচ্ছেদের কথা ভাবছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েন রুনি যখন সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তার সংসার ভাঙার শব্দ শোনা যাচ্ছে! একটি ব্রিটিশ ট্যাবলয়েডে তার যৌন কেলেঙ্কারির খবর দেখার পর স্ত্রী কলিন এখন বিবাহ-বিচ্ছেদের কথা ভাবছেন। এরই মধ্যে দশ মাস বয়সী পুত্র সন্তানকে নিয়ে রুনির বাড়ি ছেড়ে বাবা-মা'র বাড়ি চলে গেছেন তিনি। জেনিফার টমসন নামের এক যৌন কর্মীর সঙ্গে রুনি'র অবৈধ্য সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছেন না কলিন। স্ত্রী কলিন যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ওই যৌন কর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তাদের এই সম্পর্ক ছিল মাস তিনেক। এই খবর ফাঁস হওয়ার পর অবশ্য স্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন রুনি। কিন্তু ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছেন না কলিন। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তিনি নাকি রুনিকে বলে দিয়েছেন, ''তোমার সঙ্গে আমি আর সংসার করতে চাই না।'' রুনি নিজেও হাল ছেড়ে দিয়েছেন। কলিন না চাইলে সংসার রক্ষা করার জন্য আর কোনো কিছুই করবেন না তিনি। এরই মধ্যে জীবনকে নতুন করে সাজানোর চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন এই তারকা। বিবাহ-বিচ্ছেদ করলে কলিনের অ্যাকাউন্টে ওয়েন রুনিকে জমা দিতে হবে কমপক্ষে ৩৫ মিলিয়ন ডলার। ২০০৮ সালে কলিনকে বিয়ে করে ব্রিটেনের অন্যতম সেলিব্রেটি দম্পত্তি হিসেবে পরিচিতি পান রুনি। টিভি সিরিজে অভিনয় করছেন কলিন। পত্রপত্রিকায় কলামও লিখে থাকেন। ফ্যাশন জগতেও বেশ নাম-ডাক আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/টিআর/১৬২৮ ঘ.