২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেলেঙ্কারির পরও সুইজারল্যান্ড যাবেন রুনি

ব্রিটিশ ট্যাবলয়েডে যৌন কেলেঙ্কারির খবর বের হওয়ার পরও ইউরোপ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলার জন্য পরিকল্পনা মতো দলের সঙ্গে সুইজারল্যান্ড যাবেন ওয়েন রুনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিটিশ ট্যাবলয়েডে যৌন কেলেঙ্কারির খবর বের হওয়ার পরও ইউরোপ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে খেলার জন্য পরিকল্পনা মতো দলের সঙ্গে সুইজারল্যান্ড যাবেন ওয়েন রুনি। রুনির এই কেলেঙ্কারির খবর ফাঁস করে নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও সানডে মিরর। তারপরও রোববার সকালে নিয়মিত অনুশীলন করেন তিনি। কারণ ইংল্যান্ড পরবর্তী বাছাই পর্বের ম্যাচটি খেলবে মঙ্গলবার। পত্রিকা দু'টি জানিয়েছে, স্ত্রী কলিন যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা এক যৌন কর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। জেনিফার টমসন নামের ওই যৌন কর্মীর সঙ্গে রুনি মেলামেশা শুরু করেন ২০০৯ সালের জুনে। তাদের শেষ দেখা হয় অক্টোবরে ম্যানচেস্টারে, রুনির প্রথম পুত্র সন্তান কাইয়ের জন্মের একমাস আগে। রুনি ২০০৮ সালে কুলিনকে বিয়ে করে ব্রিটেনের অন্যতম সেলিব্রেটি দম্পত্তি হিসেবে পরিচিতি পান। কুলিনের রয়েছে নিজস্ব টিভি সিরিজ। পত্রপত্রিকায় কলামও লিখে থাকেন তিনি। ফ্যাশন জগতেও তার পরিচিতি সমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৪৩ ঘ.