ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কিম ক্লাইস্টার্স ও ভেনাস উইলিয়ামস। তবে বিদায় নিয়েছেন এলেনা দেমেন্তিয়েভা ও আনা ইভানোভিচ।
বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় সেরা বেলজিয়ামের ক্লাইস্টার্স সহজেই ৬-২ ও ৬-১ গেমে জেতেন সার্বিয়ার আনা ইভানোভিচের বিপক্ষে।
র্যাঙ্কিংয়ে চতুর্থ যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ৭-৬ (৭-৩) ও ৬-৩ ব্যবধানে হারান ইসরাইলের শাহার পেয়ারকে।
এছাড়া প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টসার ও ইতালির ফ্রান্সেস্কা শিয়াভোনে।
এদিকে ছেলেদের এককে প্রতিযোগিতার চতুর্থ পর্বে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল। তার দেশের ফার্নান্দো ভারদাস্কো ও ডেভিড ফেরারও পৌঁছেছেন চতুর্থ পর্বে।
কিন্তু বিদায় নিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে, আর্জেন্টিনার ডেভিড নালবানদিয়ান, যুক্তরাষ্ট্রের জন ইসনার ও স্পেনের নিকোলাস আলমাগ্রো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৫৩০ ঘ.
bdnews24