২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার, জকোভিচ, ওজনিয়াকি ও শারাপোভার জয়

ইউএস ওপেনের চতুর্থ পর্বে পৌঁছেছেন রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি ও মারিয়া শারাপোভা। তবে বিদায় নিয়েছেন জেলেনা জাঙ্কোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের চতুর্থ পর্বে পৌঁছেছেন রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি ও মারিয়া শারাপোভা। তবে বিদায় নিয়েছেন জেলেনা জাঙ্কোভিচ। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা সুইজারল্যান্ডের ফেদেরার তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে জেতেন ফ্রান্সের পল অঁরি ম্যাথুউয়ের বিপক্ষে। তৃতীয় সেরা সার্বিয়ার জকোভিচ হারান যুক্তরাষ্ট্রের জেমস ব্ল্যাককে, ৬-১, ৭-৬ (৭-৪) ও ৬-৩ ব্যবধানে। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় ডেনমার্কের ওজনিয়াকি সহজেই ৬-১ ও ৬-০ গেমে হারান তাইওয়ানের ইয়াং জান চ্যানকে। র‌্যাঙ্কিংয়ে সপ্তদশ রাশিয়ার শারাপোভাও নিরুত্তাপ খেলায় ৬-০ ও ৬-০ ব্যবধানে হারান যুক্তরাষ্ট্রের বিয়েট্রিস ক্যাপ্রাকে। র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড় সার্বিয়ার জাঙ্কোভিচ ৬-২ ও ৭-৬ (৭-১) গেমে হেরে যান এস্তোনিয়ার কাইয়া কানেপির কাছে। এছাড়া প্রতিযোগিতার চতুর্থ পর্বে উঠেছেন সুইডেনের রবিন সোদার্লিং ও যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭৩৫ ঘ.