২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার আসছেন নতুন ফুটবল কোচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হয়েছেন ক্রোয়েশিয়ার রবার্ট রুপচিচ। চুক্তি হয়েছে এক বছরের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হয়েছেন ক্রোয়েশিয়ার রবার্ট রুপচিচ। চুক্তি হয়েছে এক বছরের জন্য। গত ১ সেপ্টেম্বর থেকে মেয়াদ শুরু হয়ে গেলেও এখনো ঢাকায় পা রাখেননি রুপচিচ। আগামী বুধবার ঢাকা আসবেন ৪৭ বছর বয়সী এই কোচ। যদিও ঢাকায় আসার আগেই তাকে নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এক বছরের চুক্তি হলেও রবার্ট রুপচিচকে ১১ মাস ব্যবহার করতে পারবে বাফুফে। আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত দায়িত্ব পালনের পরের মাসটি ছুটি হিসেবে গণ্য হবে। জাতীয় ফুটবল দল এই এক বছরে আনুষ্ঠানিকভাবে তিনটি টুর্নামেন্ট কিংবা বাছাই ফুটবল খেলবে। প্রথমেই থাকছে এশিয়ান গেমস ফুটবল। এরপরে প্রি-অলিম্পিকের ম্যাচ এবং আগামী বছরের মার্চে রয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল। এছাড়া তিনটি আনুষ্ঠানিক আসরের বাইরে জাতীয় দলের নতুন কোনো কার্যক্রম থাকলে সেখানে কোচ থাকবেন রুপচিচ। ১১ মাসের দায়িত্ব পালনে এশিয়াড হবে তার প্রথম মিশন। আপাতত স্থানীয় সাইফুল বারী টিটু রয়েছেন এর দায়িত্বে। এশিয়াডের মতো প্রি-অলিম্পিকে অনুর্ধ্ব-২৩ দল থাকছে। চ্যালেঞ্জ কাপে থাকবে জাতীয় দল। সেই ২০০০ সাল থেকেই ফুটবল কোচিংয়ে জড়িত আছেন রুপচিচ। জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা এই সাবেক ফুটবলার সর্বশেষ ক্রোয়েশিয়ার রাইজেকা ফুটবল ক্লাবের কোচ ছিলেন। উয়েফার প্রফেশনাল লাইসেন্সধারী কোচ তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/১৯৪৫ ঘ.