ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের চতুর্থ পর্বে উঠেছেন কিম ক্লাইস্টার্স, ভেনাস উইলিয়ামস, সামান্থা স্তসুর, এলেনা দেমিন্তিয়েভা ও আনা ইভানোভিচ।
বর্তমান চ্যাম্পিয়ন বেলজিয়ামের ক্লাইস্টার্স ৬-৩, ৬-০ গেমে হারান পেট্রা কেভিটোভাকে। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ক্লাইস্টার্স এ নিয়ে টানা ১৭টি ম্যাচ জিতলেন।
যুক্তরাস্ট্রের ভেনাস উইলিয়ামস ৬-২,৬-১ গেমে ম্যান্ডি মিনেলাকে, সামাস্থা ৬-২,৬-৩ গেমে সারা ইরানিকে, এলেনা ৭-৫, ৬-২ গেমে ড্যানিয়েলা হ্যানতুচোভাকে এবং আনা ইভানোভিচ ৭-৫, ৬-০ গেমে ভার্জিনি রাজ্জানোকে হারিয়েছেন।
এদিকে পুরুষ এককের শীর্ষ বাছাই রাফায়াল নাদাল তৃতীয় পর্বে পৌঁছে গেছেন। তিনি ৬-২, ৭-৬, ৭-৫ গেমে হারান ডেনিস স্টোমিনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩৫ ঘ.
bdnews24