২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড প্রীতি ম্যাচ

ফুটবলের দুই বড় দল আর্জেন্টিনা ও ইংল্যান্ড প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ২০১১ সালের ৯ ফেব্র"য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলের দুই বড় দল আর্জেন্টিনা ও ইংল্যান্ড প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ২০১১ সালের ৯ ফেব্র"য়ারি। যদিও খেলা কোথায় হবে তা ঠিক করা হয়নি। ফিফা প্রতিনিধি গুইললারমো টোফোনি এ তথ্য জানান। মূলত আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সূচী ঠিক করেন তিনি। এমনিতে ইংল্যান্ড-আর্জেন্টিনা ফুটবল খেলায় বাড়তি একটা উত্তেজনা থাকেই। ফকল্যান্ড যুদ্ধ ও ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার হাত দিয়ে গোল করার পর থেকে যার শুরু। টোফেনি বৃহস্পতিবার বলেন,"ফেব্র"য়ারিতে ইংল্যান্ডের সঙ্গে আমাদের একটি ম্যাচ রয়েছে। যদিও খেলাটি কোথায় হবে এখনও ঠিক করা হয়নি। তবে ডেনমার্কে হতে পারে খেলাটি।" দেশ দু'টির মধ্যে শেষবারের মতো প্রীতি ম্যাচ হয়েছিল ২০০৫ সালে, জেনেভায়। খেলায় পিছিয়ে পড়ার পরও ইংল্যান্ড জিতেছিল ৩-২ গোলে। এ বছর ৮ অক্টোবর জাপানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। টোকিওতে হবে খেলাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/টিআর/২০০৫ ঘ.