২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় পর্বে ফেদেরার, জকোভিচ, ওজনিয়াকি ও শারাপোভা

ইউএস ওপেনের তৃতীয় পর্বে উঠেছেন রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি, জেলেনা জাঙ্কোভিচ ও মারিয়া শারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের তৃতীয় পর্বে উঠেছেন রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি, জেলেনা জাঙ্কোভিচ ও মারিয়া শারাপোভা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা খেলোয়াড় সুইজারল্যান্ডের ফেদেরার ৬-৩, ৬-৪ ও ৬-৩ গেমে জেতেন জার্মানির আন্দ্রেস বেকের বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় সেরা সার্বিয়ার নোভাক জকোভিচ ৭-৫, ৬-৩, ৭-৬ (৮-৬) ব্যবধানে হারান জার্মানির ফিলিপ পেতজশনারকে। অন্যদিকে মেয়েদের এককে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় ডেনমার্কের ওজনিয়াকি ৬-০ ও ৬-০ গেমে হারান তাইওয়ানের কাই-চেন চ্যাংকে। বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ ৬-৪, ৩-৬ ও ৬-২ ব্যবধানে হারান ক্রোয়েশিয়ার মির্জানা লুকিচকে এবং র‌্যাঙ্কিংয়ে সপ্তদশ রাশিয়ার শারাপোভা ৬-১ ও ৬-২ গেমে জেতেন চেক প্রজাতন্ত্রের ইভেতা বেনেসোভার বিপক্ষে। এছাড়া প্রতিযোগিতার তৃতীয় পর্বে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিয়েট্রিস ক্যাপ্রা, সুইডেনের রবিন সোদার্লিং ও যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩২ ঘ.