২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ছন্দ ফিরে পেলে বালাকই হবেন অধিনায়ক'

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর থেকেই জার্মান ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে বিতর্ক চলছে। নিয়মিত অধিনায়ক মাইকেল বালাক চোটের কারণে বিশ^কাপে খেলেননি। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেন ফিলিপ লাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 11:56 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর থেকেই জার্মান ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে বিতর্ক চলছে। নিয়মিত অধিনায়ক মাইকেল বালাক চোটের কারণে বিশ^কাপে খেলেননি। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেন ফিলিপ লাম। তারপর থেকেই বিতর্ক-লামই অধিনায়ক থাকবেন, নাকি ফিরে এসে বালাকই ফের অধিনায়কের দায়িত্ব নেবেন। কোচ জোয়াকিম লো জানিয়েছেন, খেলার ছন্দে ফেরার পাশাপাশি দলে ফিরলে বালাকই হবেন অধিনায়ক। তার নেতৃত্বেই ২০১২ সালের ইউরো বাছাই পর্বে খেলবে জার্মানি। কোচের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লাম। তিনি বলেন, ''অধিনায়কত্ব নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার ওপর নির্ভর করছে সামনের বাকি দু'টি খেলায় অধিনায়কত্ব করবো কিনা? তাতে আমি রাজি।'' ইউরো বাছাই পর্বে বালাক দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে চোট থেকে সেরে উঠে বালাক বুন্ডেসলিগায় লেভারকুসেনের হয়ে মাঠেও নেমেছেন। জাতীয় দলের হয়ে বালাক ৯৮টি ম্যাচ খেলেছেন। বাছাই পর্বে তুরস্ক এবং কাজাখস্তানের বিপক্ষে দু'টি ম্যাচ খেললে দেশের হয়ে শততম ম্যাচ খেলবেন মাঝ-মাঠের এই তারকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৩৯ ঘ.