২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে ভুভুজেলা নিষিদ্ধ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স লিগের খেলায় মাঠে ভুভুজেলা নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে উয়েফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স লিগের খেলায় মাঠে ভুভুজেলা নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে উয়েফা। ইউরোপিয়ান ম্যাচগুলিতে গান গাওয়ার ঐতিহ্য ধরে রাখার জন্যই উয়েফা এটা করেছে বলে বুধবার জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া প্লাস্টিকের বাঁশি ভুভুজেলা ইউরোপের গান গাওয়ার ঐতিহ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, "বিশ্বব্যাপী ব্যবহার হওয়া বাঁশিটি ইউরোপের জন্য আমরা ঠিকঠাক মনে করছি না।" ফুটবল খেলা ৫৩ টি ইউরোপিয়ান দেশ একজোট হয়েই উয়েফাকে এটি নিষিদ্ধ করতে বলেছে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ভুভুুজেলা শব্দদূষণের সৃষ্টি করে। এটির কারণে খেলা চলাকালে অন্যান্য শব্দ অনেক ক্ষীণ শোনা গেছে। সারাক্ষণ মনে হয়েছে মাঠে অসংখ্য মৌমাছি গুনগুন করছে! ভুভুজেলা দক্ষিণ আফ্রিকার ফুটবল ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকায় খেলোয়াড় ও টিভি চ্যানেলগুলোর আপত্তি সত্ত্বেও ফিফা বিশ্বকাপে বাঁশিটি নিষিদ্ধ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/১৯২৮ ঘ.