২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় পর্বে নাদাল ও ওজনিয়াকি

ইউএস ওপেনের দ্বিতীয় পর্বে উঠেছেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি ও মারিয়া শারাপোভা। তবে কপাল পুড়েছে নাদিয়া পেত্রোভার, বিদায় নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের দ্বিতীয় পর্বে উঠেছেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি ও মারিয়া শারাপোভা। তবে কপাল পুড়েছে নাদিয়া পেত্রোভার, বিদায় নিয়েছেন তিনি। বিশ্বসেরা টেনিস তারকা স্পেনের নাদাল ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) ও ৬-৩ গেমে হারিয়েছেন রাশিয়ার তেইমুরাজ গাবাশভিলিকে। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় সেরা সার্বিয়ার জকোভিচ ৬-৩, ৩-৬, ২-৬, ৭-৫ ও ৬-৩ ব্যবধানে হারান সার্বিয়ার ভিক্তর ত্রইকিকে। অন্যদিকে মেয়েদের এককে বিশ্বের দ্বিতীয় সেরা ডেনমার্কের ওজনিয়াকি সরাসরি ৬-১ ও ৬-১ গেমে জেতেন যুক্তরাষ্ট্রের চেলসি গুলিকসনের বিপক্ষে। আর র‌্যাঙ্কিংয়ের পঞ্চম নম্বর সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ ৬-৪, ৪-৬ ও ৭-৫ ব্যবধানে হারান রোমানিয়ার সাইমনা হেলেপকে। এছাড়া প্রতিযোগিতার প্রথম পর্বে জয় পেয়েছেন স্পেনের ডেভিড ফেরার এবং যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৯২০ ঘ.