ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেন টেনিসে রোববার প্রথম রাউন্ডে জয় পেয়েছেন রজার ফেদেরার, অ্যান্ডি রডিক, ভেনাস উইলিয়ামস, কিম ক্লাইস্টার্স, রবিন সোদারলিং সহ তারকা খেলোয়াড়রা।
তবে ২০০১ এর ইউএস ওপেন চ্যাম্পিয়ন লিউটন হিউইট প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। শনিবার ফ্রান্সের পল হেনরি ম্যাথিউর বিপক্ষে দীর্ঘ লড়াইয়ের পর তিনি হেরে যান। হেনরি ৬-৩,৬-৪,৫-৭,৪-৬,৬-১ গেমে হারান হিউইটকে। এই প্রথম তিনি ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন।
ফেদেরার,ভেনাস ও ক্লাইস্টার্স সরাসরি সেটেই জয় পেয়েছেন।
অবশ্য রবিন সোদারলিংকে ঘাম ঝরিয়েই জয় পেতে হয়েছে। তিনি ৭-৫,৬-৩,৬-৭,৫-৭,৬-৪ গেমে হারান বিশ্ব র্যাঙ্কিংয়ের ২১৪ নম্বর খেলোয়াড় অবাছাই অ্যানড্রেস হেইডার মাইরিরকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪০ ঘ.
bdnews24